গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ

প্রকাশ :
সংশোধিত :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।
আজ রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনেও কম্পন হয়েছে।
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.